রাজধানীর মিরপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ঢাকার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।
অগ্নিদগ্ধরা হলেন- রকিবুল হাসান, জনি (১৮) ও সাজ্জাদ হোসেন। এদের মধ্যে রকিবুলের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মিরপুর-১ এলাকায় একটি পানির ট্যাঙ্কির পাশে শ্রমিকরা বৈদ্যুতিক পিলারের কাজ করছিলেন। এসময় ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে রকিবুল, জনি ও সাজ্জাদ দগ্ধ হন।
