রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১৫:০২
 
রাজধানীর  গুলশানে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে বৃহস্পতিবার কালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে গুলশান-১-এ কোহিনুর ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন ১২তলা ভবনের ৬তলা থেকে রেজাউল (২৮) নামে এক শ্রমিক পড়ে যায়।
তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২ টায় তিনি মারা যান।