আফগানিস্তানের কাবুলে যুক্তরাজ্যের দূতাবাসের একটি গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কাবুলে পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়।
বিবিসির প্রতিববেদনে বলা হয়, হতাহতদের বেশিরভাগ আফগান নাগরিক। বিস্ফোরণের সময় তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন।
তালেবানরা এই হামলার দায় স্বীকার করেছে। একটি মোটরসাইকেলে করে এই হামলা চালানো হয়।
আগামী মাসে আফগানিস্তান মোতায়েন বেশিরভাগ বিদেশি সেনা দেশটি ছেড়ে যাওয়ার প্রস্তুতির সময় এই হামলা চালানো হল। এই হামলার তিনদিন আগে ন্যাটো সদস্যদের ওপর বোমা হামলায় তিন মার্কিন সৈন্য নিহত হয়েছে।
