অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের কি করণীয় তা সকলের কাছে পরিষ্কার। নৌকা মার্কায় ভোট দিলেই উন্নয়ন সম্ভব। এই মার্কার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হলেই তাকে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করা হবে। রবিবার সন্ধ্যায় দিনাজপুরে তার নিজ বাসায় নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক ডেপুটি কমান্ডার আজিজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক শামসুর রহমান পারভেজ, ইউপি চেয়ারম্যান মোস্তাফা আহম্মেদ শাহ্ প্রমুখ।
