মুখ থেকে দুর্গন্ধ আসায় তালাক চাইলেন স্ত্রী!

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১৬:১৩
 
স্বামীর মুখ থেকে দুর্গন্ধ আসায় তালাক চাইলেন মিশরের এক নারী। তালাকের জন্য তিনি দেশটির একটি পারিবারিক আদালতে শরণাপন্ন হয়েছেন।
ঐ নারী তার অভিযোগে বলেছেন, তার স্বামী প্রচুর পরিমাণে পেঁয়াজ ও রসুন খাওয়ায় মুখ থেকে দুর্গন্ধ আসে। বার বার বারণ করা সত্ত্বেও তার স্বামী অভ্যাস বদলাতে অস্বীকৃতি জানিয়েছেন।
তিনি আরো জানান, আট মাস আগে তাদের বিয়ে হয়েছে। তিনি তার স্বামীর সঙ্গেই থাকতে চান। কিন্তু মুখের দুর্গন্ধের কারণে তার সঙ্গে একসাথে থাকা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয়ারও চেষ্টা করেছেন তিনি।  কিন্তু তার স্বামী মৌলিক স্বাস্থ্যবিধি অভ্যাস বজায় রাখতেও অস্বীকৃতি জানিয়েছেন। সূত্র: এমিরেটস।