রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১৬:৩১
 
রাজধানীর গুলশানের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে রেজাউল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকালে গুলশান-১-এ কোহিনুর ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন ১২তলা ভবনের ছয়তলা থেকে রেজাউল পড়ে যায়। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।