পেলে অসুস্থ্য

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ২৩:৪৭

ফুটবল কিংবদন্তী পেলে অসুস্থ্য। তাঁকে সাও পাওলোর একটি হাসপাতালের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। খবর এএফপি।
সপ্তাহ দুয়েক আগে পেলের কিডনির পাথর অপসারণ করা হয়েছিল। এরপর বাসায় ফিরলেও গত পরশু থেকে আবার সাও পাওলোর আলবার্ট আইনষ্টাইন হাসপাতালে ভর্তি হন পেলে। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে।