ফেলনা দিয়ে উদ্ভাবন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

ঢাকা শহরের বেশিরভাগ সোলারপ্যানেল ব্যবহার হয় না। অনেকে জানেই না এগুলো কীভাবে ব্যবহার করতে হয়। সেই সকল অব্যবহূত সোলারপ্যানেল শক্তিকে কাজে লাগিয়ে শহরের বাড়িতে বাড়িতে পাম্প দিয়ে পানি উঠানোর পরিকল্পনা করেছেন সজিব। শুধু পরিকল্পনা করেই থেমে থাকেননি। সেই পরিকল্পনা দিয়ে সজিব ২০১৮ সালে অর্জন করেন দেশের জাতীয় পর্যায়ে এক আরবান ইনোভেশন চ্যালেঞ্জ’ শীর্ষক সম্মাননা।

সজিব সেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর শিল্প উত্পাদন প্রকৌশল বিভাগে পড়াশুনা করে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করছেন। এখানে তিনি নবায়নযোগ্য জ্বালানি উদ্ভাবনে কাজ করেন। কাজ করার সময় দেখতে পান এখানে উদ্ভাবনী পরিকল্পনাকে উত্সাহিত করা হয়। সেই দেখা থেকে ২০১৫ সালে সজিব এমন অব্যবহূত শক্তিতে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে আত্মনিয়োগ করেন। তার ‘ওটারপাম্প’ দিয়ে চিংড়ি খামারে অক্সিজেন দেওয়ার প্রযুক্তি ‘জিআইজেট’ জার্মান উন্নয়ন সংস্থা মনোনীত করে। এটি এখন বাস্তবায়ন হচ্ছে।

উদ্ভাবনী কাজ বরাবরই সজিবের মনোযোগ কাড়ে। তাই পেশাগত দায়িত্ব পালনের পর বাকি সময় উদ্ভাবনী পরিকল্পনা করতেই কাজে লাগান। তারা পরিকল্পনাগুলো সব সময় অব্যবহূত বস্তু দিয়ে হয়ে থাকে। তিনি চান অব্যবহূত বস্তুগুলোর ব্যবহার করার পথ বের করতে। যা কাজে লাগবে দেশের মানুষের। তাই এই কাজগুলো শুধু করলেই হবে না, তা বাস্তবায়নেরও প্রদক্ষেপ নিতে হবে। তবে এমন কাজে আছে নানা সংকট ও প্রতিবন্ধকতা। সব প্রতিবন্ধকতা দূর করতে চান সংশ্লিষ্ট সকলের সহযোগিতা।