অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটসম্যান ফিলিপ হিউজের মৃত্যুতে শোক জানাতে শুক্রবার নিউজিল্যান্ড ও পাকিস্তান দল এবং কর্মকর্তরা এক মিনিট নীরবতা পালন ও কালো ব্যাজ ধারণ করেছে।
অস্ট্রেলিয়ার প্রথম শ্রেনীর শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে মাথায় আঘাত পেয়ে বৃহস্পতিবার ২৫ বছর বয়সী হিউজ মারা গেলে পুরো ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে আসে।
হিউজের মর্মান্তিক মৃত্যুর খবর শোনার পর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে চলমান তৃতীয় ও শেষ টেস্টর দ্বিতীয় দিনের (বৃহস্পতিবার) খেলা স্থগিত করে পাকিস্তান ও নিউজিল্যান্ড দল।
শুক্রবার খেলা শুরুর আগে নিউজল্যান্ড খেলোয়াড়রা ড্রেসিং রুমের সামনে তাদের ব্যাট রেখে জাতীয় কালো ক্যাপ দিয়ে ঢেকে দিয়ে অস্ট্রেলিয়ায় # পুট আউট ইওর ব্যাট” শুরু করা প্রচারণায় অংশ নিয়ে হিউজের প্রতি শ্রদ্ধা জানান।
আবু ধাবিতেই নিজের শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন হিউজ। গত অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পাঁচ রান করেন তিনি। সূত্র-বাসস।
