সদ্য প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের প্রতি শ্রদ্ধা জানাতে তার ৬৪ নম্বর ওয়ানডে জার্সি তুলে রাখা হবে বলে জানিয়েছেন দলটির অধিনায়ক মাইকেল কার্ক। শনিবার তিনি এই তথ্য জানান।
এক বিবৃতিতে কার্ক বলেন, আমি ক্রিকেট অস্ট্রেলিয়াকে হিউজের ৬৪ নম্বর ওয়ানডে জার্সিটিকে অবসরে পাঠানোর কথা জিজ্ঞাস করেছি। এতে তারা সম্মতি জানিয়েছেন। এটা অনেক কিছু।
তিনি বলেন, হিউজের পরিবারের প্রতি আমাদের প্রতিজ্ঞা তার স্মৃতির প্রতি সম্মান জানাতে আমরা সম্ভাব্য সবকিছুই করব।
গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ড প্রতিযোগিতায় ব্যাটিং করায় সময় সিন অ্যাবটের করা বলে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৫ বছর বয়সী ফিলিপ হিউজ। হাসপাতালে নিয়ে সাথে সাথে তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু তিনি কোমায় চলে যান। এর দুইদিন পর মারা যান হিউজ। সূত্র: এনডিটিভি।
