হোসনি মোবারকের বিরুদ্ধে হত্যার অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। মামলা পুনর্বিচারের রায় দেয়ার জন্য শনিবার তাকে আদালতে হাজির করা হয়। এছাড়া তার ছেলেদের বিরুদ্ধে করা মামলাও খারিজ করা হয়েছে। ইসরাইলে গ্যাস বিক্রির সময় দুর্নীতি হয়েছে, এমন অভিযোগে তার ছেলেদের বিচার চলছিল।
মোবারকের বিরুদ্ধে ২০১১ সালে গণ-অভ্যুত্থানের সময় কয়েকশ বিক্ষোভকারীকে হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মোবারককে একটি সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টারে কায়রোর উপকণ্ঠে একটি আদালতে নিয়ে আসা হয়।
২০১১ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৮ দিনের এক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মোবারক। এর মাধ্যমে দেশটিতে তার ৩০ বছরের শাসনের অবসান ঘটে। এরপর এক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন ইসলামপন্থী নেতা মোহাম্মদ মুরসি। তবে গত বছর তিনিও এক অভ্যুত্থানের পর সামরিক বাহিনীর হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হন। এরপর আবারো এক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন সেনাবাহিনীর সাবেক প্রধান আব্দেল ফাত্তাহ আল-সিসি। তিনি এখন দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
৮৬ বছর বয়সী মোবারক ও তার আমলের সাতজন সাবেক নিরাপত্তা বিষয়ক কমান্ডারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ আনা হয়েছে।
এই মামলায় ২০১২ সালে মোবারক ও তার স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছিল। গত বছর দেশটির একটি আপিল আদালত কৌশলগত কারণে ওই দণ্ড বাতিল করে মামলাটি পুনর্বিচারের আদেশ দেন।
এই মামলার রায় গত ২৭ সেপ্টেম্বর দেয়ার কথা ছিল। তবে প্রধান বিচারক মাহমুদ কামেল আল-রশিদি তা স্থগিত রেখে বলেন, তিনি এখনও পূর্ণাঙ্গ রায় লিখে শেষ করতে পারেননি।