স্বরাষ্ট্রমন্ত্রী সভায় বলছিলেন, ভারতের সামনে আসা সকল চ্যালেঞ্জ আপনাদের ধৈর্য্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। কিন্তু যে নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিচ্ছিলেন সেই নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা প্রধানই ঘুমাচ্ছিলেন!
গতকাল শনিবার দিল্লিতে এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, এখানে অনেক সিনিয়র কর্মকর্তা আছেন যারা হয়তো শিগগিরই অবসরে যাবেন। কিন্তু অবসরে যাওয়ার মানে ‘ক্লান্ত’ হয়ে পড়া নয়। কারণ আপনাদের অভিজ্ঞতা এবং দক্ষতা সবসময় দেশের কাজে লাগবে। তিনি যখন এই কথা বলছিলেন তখন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) প্রধান রনজিত সিনহা ঘুমাচ্ছিলেন! স্বরাষ্ট্রমন্ত্রী না দেখলেও টেলিভিশনের ক্যামেরায় ঠিকই ধরা পড়লো। উল্লেখ্য, রনজিত সিনহা আগামী ২ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। - এনডিটিভি
