নকল দেয়ালের পেছনে ছেলেকে লুকিয়ে রেখেছিলেন বাবা!

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১৪:১৯
নিজের সন্তানকে খুঁজে না পেয়ে যুক্তরাষ্ট্রের এক নারী চার বছর আগে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু কোনোভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত ছেলেটির বাবার জর্জিয়ার বাড়ির একটি নকল দেয়ালের পেছন থেকে তাকে উদ্ধার করা হয়। শনিবার বিবিসি এই তথ্য জানায়।
এই ঘটনায় আটলান্টার কাছে অবস্থিত জোনেসবোরো থেকে ঐ বালকের বাবা ও এক নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির গ্যারেজে কাপড় দিয়ে তৈরি একটি নকল দেয়ালের পেছনে ছেলেটিকে লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকেই সুযোগ করে তার মাকে মুঠোফোনে একটি বার্তা পাঠায়। সঙ্গে সঙ্গেই মা পুলিশের সাহায্য নেন। শুক্রবার রাতে জোনেসবোরোর বাড়িতে গিয়ে ঐ ছেলেটির কথা জিজ্ঞাস করা হয়। কিন্তু ঐ বাড়িতে থাকা ছেলেটির বাবা ও সৎমা ঐ ছেলের কথা অস্বীকার করে। এরপর বাড়ির গ্যারেজেই কাপড় দিয়ে নকল দেয়াল বানিয়ে তাকে লুকিয়ে রাখা হয়েছিল। 
কর্মকর্তা জোয়ান সাউদারল্যান্ড বেসরকারি টিভি চ্যানেল ডব্লিউএসবিটিভিকে বলেন, পুলিশ দেখে ছেলেটি প্রথমে ভয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল। উদ্ধারের পরে সে আনন্দিত। ছেলেছি এখন নিজের মায়ের কাছে আছে।