দৌলতপুরে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১৫:০১
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক ইউপি সদস্য ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ ব্যাপারে অস্ত্র আইনে দৌলতপুর থানায় মামলা হয়েছে। 
র‌্যাব-১২ ও থানা পুলিশ জানায়, রবিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাজার এলাকার সেকেন্দার আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বোয়ালিয়া ইউপির সাবেক সদস্য রহিদুল ইসলাম ওরফে রইদুল মেম্বারকে (৪২) একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল ও একটি ম্যাগজিনসহ গ্রেফতার করে। এ সময় রইদুলের সহযোগী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দী এলাকার ইয়াছিন আলীকেও গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার হায়দার জানান, রহিদুল ইসলাম ওরফে রইদুল মেম্বারের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ ঐ এলাকায় নানা ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।