নড়াইলে পুলিশের অভিযানে এক শিবির কর্মীসহ বিভিন্ন মামলায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকাল পর্যন্তু জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে নড়াইল সদর থানায় ১১ জন, কালিয়া থানায় ৪ জন, লোহাগড়া থানায় ৪ জন এবং নড়াগাতী থানায় ৩ জন রয়েছে।
আটক শিবিরকর্মী রুবেল (২৫) নড়াইল সদর উপজেলার জুড়ালিয়া গ্রামের আজিজুর রহমানের পুত্র।
নড়াইলের সহকারী পুলিশ সুপার মাসুম আহমদ ভুঞা জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
