আরো দুই দুর্নীতি মামলায় পূর্ব-রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাকে বাদ দিয়ে দুদকের ঢাকা অঞ্চলের দুই কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। তারা রবিবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে অভিযোগপত্র দুটি জমা দেন।
দুদক সূত্র জানিয়েছে, সহকারী লোকো মাস্টার ও পরিদর্শক (গ্রেড-১) পদে নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা দুটি করা হয়েছিল।
