চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ১১:০০
 
 
খ্যাতিমান চিত্রশিল্পী অধ্যাপক কাইয়ুম চৌধুরী আর নেই। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত  ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’ অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার রাতে চতুর্থ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি। বক্তব্য শেষে তিনি আর একটু কথা আছে বলে মঞ্চের মাইকের দিকে ফিরে আসেন। কিছু বলার আগেই হঠাত্ই মাথা ঘুরে পড়ে যান  তিনি। এতে মাথার পেছনের অংশে আঘাত পান। 
কাইয়ুম চৌধুরী ১৯৩৪ সালের মার্চে  ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন ১৯৪৯ সালে।
ঢাকা আর্ট স্কুল থেকে (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) চিত্রকলায় শিক্ষা সমাপন করেন। ১৯৫৭ সালে এ প্রতিষ্ঠানে (তত্কালীন ঢাকা আর্ট কলেজ) শিক্ষক হিসেবে যোগদান করেন।
কয়েক বছর আগে অধ্যাপক হিসেবে চারুকলা ইনস্টিটিউট থেকে তিনি অবসরে যান। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের তিনি বিশেষ ভূমিকা পালন করে। ১৯৮৬ সালে একুশে পদক পান।