অটোয়া পুলিশ গতকাল শহরের বিমানবন্দর পার্কওয়ে দক্ষিণ-পূর্ব ফুটপাথের উপর জলাধারের পাশে থেকে বাংলাদেশি ছাত্র তাওসিফ চৌধুরীর (২৩) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। তাওসিফকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে গোয়েন্দা বিভাগ জানিয়েছে।
তিনি কার্লটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র। তার ফেইস বুক আইডি থেকে জানা যায়, তিনি তড়িৎ প্রকৌশল শিক্ষার্থী। সে প্রথমে উইন্ডসর পরে কিংষ্টনে দুই বছর অধ্যয়নরত গত জানুয়ারিতে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।
তাওসিফের বন্ধু এবং সাবেক রুমমেড সিরাজুম মুনীর মীম চৌধুরী জানায়, তার পরিবার বাংলাদেশে থাকলেও বাবা চাকরি করেন সৌদি আরবে।
মীম আরো বলেন, রাজধানী অটোয়ার মতো একটি মহান শহরে এ রকম নৃশংসতা কল্পনা করা যায় না।
ডেইলি অটোয়া সিটিজেন জানিয়েছে, তদন্তকারী দল ট্রানজিট স্টেশন ও দক্ষিণ-কি শপিং সেন্টার থেকে ভিডিও নজরদারি ফুটেজ উদ্ধার করা হয়েছে। তবে তাতে কি ছিলো জানা যায়নি। শুধু বলেছে, হত্যাকারীরা ‘সুপার স্মার্ট’।
এদিকে অটোয়াস্থ আইনজীবী ব্যারিষ্টার রেজাউর রহমানের ([email protected]/* */) সাথে যোগাযোগ করা হলে তিনি ইত্তেফাকে জানান, এই নির্মম হত্যার ব্যাপারে তার পরিবার চাইলে তিনি আইনী সহযোগিতাসহ যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত।
