ভারতের হরিয়ানা রাজ্যে একটি চলন্ত বাসে উত্যক্তকারীকে পেটাল দুই বোন। এই ভিডিওটি মারপিটের ভিডিও ফুটেজ নিয়ে তোলপাড় পড়ে গেছে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলোতে। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঐ দুই বোন অভিযোগ করেছে, যুবকটি তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রতিবাদ করতে গেলে সে তাদের গায়ের হাত তোলে।
মোবাইল ফোনে বাসের এক যাত্রীর তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে, দুই বোন এবং এক যুবকের মধ্যে মারামারি চলছে। এক বোন ট্রাউজারের বেল্ট খুলে তা দিয়ে যুবকটিকে আঘাত করতে দেখা গেছে।
ইন্টারনেটে বিভিন্ন সামাজিক মাধ্যমে দুই বোনের সাহসিকতার ভূয়সী প্রশংসা করা হচ্ছে। এই মারপিটের সময় কেন অন্যান্য যাত্রীরা চুপচাপ বসে দেখেছে, তা নিয়েও সমালোচনার ঝড় উঠছে সোশ্যাল মিডিয়াগুলোতে।
