লাইসেন্স বিহীন বার-রেস্ট্যুরেন্টে মদ বিক্রি বন্ধে নির্দেশ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৪, ১৩:৫৬
রাজধানীর গুলশান ও বনানী এলাকায় লাইসেন্স বিহীন পরিচালিত মিনিবার ও রেস্ট্যুরেন্টে মদ ও অ্যালকোহল জাতীয় পানীয় ক্রয় বিক্রয় বন্ধে সরকারকে নিদের্শ দিয়েছে হাইকোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে ডিএমপি কমিশনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মহাপরিচালক ও পরিচালক (অপারেশনকে) নিদের্শ দিয়েছে আদালত। এ ব্যাপারে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে বলা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামান ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
গত ২৩ নভেম্বর মাদকদ্রব্য ক্রয় ও বিক্রয়ের ওপর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মঞ্জিল হোসেন।