ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সোমবার ৮ নারী দালালকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে।
গ্রেফতারকৃতরা হলেন- মাকসুদা আক্তার (৪০), হাঁসি আক্তার (৬৫), রোকসানা (৬০), জবেদা (৫৫), লালমতি (৫৫), আমেনা (৬০), নুর জাহান (৫৫)।
পুলিশ জানায়, হাসপাতালে তাদের প্রবেশ নিষিদ্ধ। এরপরও তারা হাসপাতালের একটি ওয়ার্ডে ঢুকে রোগীদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেয়া সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ১০৬ নম্বর ওয়ার্ডের এক রোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ওর্য়াড মাস্টার শাহ আলম ও তার স্ত্রী সুফিয়াকে ৫ হাজার টাকা দিয়ে গোপনে তারা ওই ওয়ার্ডে ঢুকেছিল।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারনা অভিযোগে মামলা হয়েছে।
