বার্গম্যানকে অর্থদণ্ড

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১৬:২৫

ইংরেজি দৈনিক নিউ এজ-এর সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা দিতে না পারলে তাকে সাতদিনের কারাদণ্ড ভোগ করতে হবে। বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মঙ্গলবার এই আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় নিয়ে ব্লগে মন্তব্য করায় তাকে এ জরিমানার আদেশ দিলো ট্রাইব্যুনাল।
আদেশে আদালত বলেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মিস্টার বার্গম্যান যে লেখা লিখেছেন তার মাধ্যমে একটি ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। আদালত মনে করে অসৎ উদ্দেশ্যেই এটা করা হয়েছে।
আদেশে আরও বলা হয় মিস্টার বার্গম্যান ব্লগের লেখার মাধ্যমে আদালতের সণ্মান ক্ষুণ্নের চেষ্টা করেছেন এবং তাতে আদালতের প্রতি অসম্মান করা হয়েছে।
বিচারক তার আদেশে আরো বলেন, রায় নিয়ে সমালোচনা হতে পারে। কিন্তু বার্গম্যান একজন সাংবাদিক। সমালোচনা করার জন্য প্রয়োজনীয় একোডেমিক ও পেশাগত যোগ্যতা তার নেই।