বাগমারায় সতীনের হাতে সতীন খুন

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১৪:২২



রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের নোদাকান্দর গ্রামে পারিবারিক কলহের জের ধরে ছোট সতীনের হাতে বড় সতীন খুন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই খুনের ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, কৃষক মাহাবুর আলীর বড় স্ত্রী আলেয়া বেগম (৩০) বাড়ী সংলগ্ন একটি পুকুরে কাপড় ধুয়ে সেগুলো বাড়ীর উঠানে শুকাতে নিয়ে যায়। এ সময় মাহাবুর আলীর ছোট স্ত্রী আতারুন নেছা (২২) পেছন থেকে একটি ধারালো অস্ত্র দিয়ে আলেয়া বেগমের গলায় কোপ দেয়। এতে আলেয়া বেগমের গলা কেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গ্রামবাসী আতারুন নেছাকে আটক করে বাগামারা থানায় খবর দিলে পুলিশ আতারুনকে গ্রেফতার করে ও নিহত আলেয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।