মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর (মা.জি.আ.) ৫২তম খোশরোজ শরিফ গত রবিবার মাইজভাণ্ডার দরবার শরিফে পালিত হয়েছে। এই উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল- যুব মহাসমাবেশ, মাদকের বিরুদ্ধে মানববন্ধন, গণ স্বাক্ষর, ব্লাড গ্রুপিং, আলোচনা সভা।
মাহফিলে সভাপতির বক্তব্যে হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, মাইজভাণ্ডারী ত্বরীকা ও দর্শন সর্বমানবতার কল্যাণের আধার। সর্বশ্রেণির মানুষের মুক্তির দিকদর্শন হিসেবে মাইজভাণ্ডারী ত্বরীকার প্রবর্তন করেন গাউছুল আ’যম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)। আর মাইজভাণ্ডারী ত্বরীকাকে দেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন মাইজভাণ্ডারী মহাত্মাগণ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী মাইজভাণ্ডারী, শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী মাইজভাণ্ডারী, কাজী মহসীন চৌধুরী প্রমুখ। শেষে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।
