রাজধানীতে ভুয়া মেজর গ্রেফতার

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১৮:৫৫
 
রাজধানীর গুলশানে মেজর পরিচয় দানকারী একজন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃত সোহেল রানা (৪৫)।
সোমবার গভির রাতে গুলশান-২ থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
গুলশান থানা পুলিশ জানায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে মেজর পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। গুলশানের কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এমন অভিযোগে সোমবার দিবাগত রাতে গুলশানের ২ নম্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শঙ্কর এলাকার একটি বাসা থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক দু’জনের নাম সুমন (২৬) ও আরিফ (২৩)।
 মঙ্গলবার ভোররাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।