চট্টগ্রামে লাইটারেজ শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ২২:১৩
 
নগরীর সদরঘাট বাংলা বাজার এলাকায় লাইটারেজ জাহাজের জেটিতে পণ্য খালাসে নিয়োজিত ঘাট গুদাম শ্রমিকরা তাদের কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছে। শ্রমিক লীগ নেতৃবৃন্দের মধ্যস্থতায় ঘাটগুদাম মালিক সমিতি, ঘাট ঠিকাদার এসোসিয়েশন এবং আন্দোলনরত সংগ্রাম কমিটি নেতৃবৃন্দের মধ্যে মঙ্গলবার অপরাহ্নে টানা ৩ ঘন্টা বৈঠকের পর কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দেয়া হয়। শ্রমিকরা বুধবার সকাল থেকে কাজ শুরু করবে।