স্ত্রীকে হত্যা,পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ০২:৪৪

কেরানীগঞ্জে গৃহবধূ নাজমা খানম (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্বামী ঢাকার মিল ব্যারাক পুলিশ লাইনের নায়েক মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মঙ্গলবার তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।