রাজধানীর পুরানা পল্টন, শ্যামপুর ও মতিঝিলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এরা হলেন, আবুল কালাম (৫৫) ও নুরেজা বেগম (৪৫), আলমগীর হোসেন (৩৬)। এদের মধ্যে বুধবার বিকালে দুই জন ও গতকাল রাতে একজন দুর্ঘটনার শিকার হন।
আজ বিকালে শ্যামপুর ওয়াসা গেট এলাকায় একটি ট্রাক আবুল কালাম নামে একজনকে চাপা দেয়। সালাম স্টিল মিলের নিরাপত্তা কর্মী ছিলেন।
একইদিন মতিঝিলের শাপলা চত্বর এলাকায় বাসের ধাক্কায় নুরেজা বেগম নামে এক নারী নিহত হন। পুলিশ জানায়,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে পুলিশের মতিঝিলের ভ্রাম্যমাণ পরিদর্শক (পিআই) শেখ আবুল বাসার জানান,
দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৩৬) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে পুরানাপল্টন ইউসিবিএল ক্রসিং মোড়ে মালবাহী ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। আহত সাত্তারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
