শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় গ্রেপ্তার ১

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ০৩:৪০

গতকাল বুধবার সাতক্ষীরার কলারোয়া বিএনপির নেতা রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় উপজেলার যুগেখালী ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রবিউল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুগেখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। সকালে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়া বিএনপির নেতা-কর্মীরা ওই হামলা চালিয়েছিল বলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম সাংবাদিকদের জানান।