বার্সালোনার বড় জয়

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৫:১৩
 
লিওনেল মেসি ও নেইমারসহ তারকা ফুটবলার ছাড়াই হুয়েস্কার বিপরীতে বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। বুধবার স্প্যানিশ কাপে প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়েছে দলটি।
ম্যাচ শুরুর ১২তম মিনিটে ফ্রি-কিক থেকে বার্সেলোনাকে এগিয়ে নেন ইভান রাকিতিচ। এর চার মিনিট পরেই ব্যবধান বাড়িয়ে দেন আন্দ্রেস ইনিয়েস্তা। বিরতিতে যাওয়ার ছয় মিনিট আগে বার্সেলোনার পক্ষে তৃতীয় গোল করেন পেদ্রো। বিরতি থেকে ফিরে ৭২তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন রাফিনিয়া।
অন্যদিকে কোপা ডেল রে’তে জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। এল হসপিতালেতকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। সূত্র: ওয়েবসাইট।