খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত তিন জনের মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৯

খাগড়াছড়ির স্বনির্ভর এলাকার একটি গোডাউনে অবৈধভাবে  গ্যাস স্থানান্তরিত করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আব্দুল হামিদ ও মো. জমির, ভুবন চাকমা নামে  তিন জনের  মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার সকালে তারা মারা যায় বলে নিশ্চিত করেছেন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো। এর আগে  রোববার সকালে অপর একজন দগ্ধ ভূবন বিকাশ চাকমা মারা যায়। গত ১৯ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।