জাহাঙ্গীর আলমকে হাসপাতালে দেখতে গেলেন ড. মোমেন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৬:১৮
 
 জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচিত সদস্য  অসুস্থ জাহাঙ্গীর আলমকে বৃহস্পতিবার সকালে স্লোন মেমোরিয়াল হাসপাতালে দেখতে যান। ঢাকায় প্রাপ্ত স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।
ড. মোমেন জাহাঙ্গীর আলমের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় জাহাঙ্গীর আলমের স্ত্রী পারভিন আলম উপস্থিত ছিলেন। খবর বাসস।