‘নিজের জীবনের সেরা মুহূর্ত অস্কারের এই পুরস্কার নেওয়ার সময়টি। আমি ভাবতেও পারিনি এই পুরস্কারটির আমার হাতে আসবে। নিজেকে আজ সত্যিই সফল মনে হচ্ছে’। ৯১তম অস্কার অ্যাকাডেমির অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে বললেন অলভিয়া কোলম্যান। অভিনেত্রী গ্লেজ ক্লোজের সাথে লড়াই করে এই পুরস্কার পেয়ে আবেগে মঞ্চে চোখের পানি চলে আসে অলভিয়ার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গতকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হলো ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর। যেখানে প্রতিবারের মতো এবারও বসেছিল বিশ্বখ্যাত তারকাদের মিলনমেলা। এবারও ২৪টি বিভাগে দেওয়া হয় এই অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড।
২০১৯ যেনো রামি মালিকের ক্যারিয়ারের সেরা সময়। অস্কারসহ এবছর মোট ছয়টি পুরস্কার হাতে উঠেছে তার। আর প্রতিটি পুরস্কার তাকে এনে দিয়েছে ‘বোহেমিয়ান রেপসোডি’ সিনেমায় অভিনয়ের জন্য। অস্কার মঞ্চে তিনি বলেন, ‘ভাবতেও পারিনি আমি অস্কার পাবো। বোহেমিয়ান রেপসোডি সেটি আমাকে এনে দিয়েছে। ছবিটিতে অভিনয় করাটা আমার জন্য চ্যালেঞ্জের ছিল। কারণ একজন সমকামি রকস্টার চরিত্রে এখানে আমার অভিনয় করতে হয়েছে। তবে এটি আমার জন্য এতটা সম্মান বয়ে আনবে বুঝতে পারিনি। বিখ্যাত ব্যান্ড ‘কুইন’ এর ভোকালিস্ট ফ্রেডি ম্যাককারি জীবনী নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। এর আগেও ‘গিল্ড অ্যাওয়ার্ড’, ‘গ্লোব অ্যাওয়ার্ড’ সহ বেশ কয়েকটি পুরস্কার আসরে প্রশংসা কুড়িয়েছেন রামি।
‘দ্য ফেভারিট’, ‘এ স্টার বর্ন’, ‘ব্ল্যাকল্যান্সম্যান’, ‘ভাইস’, ‘ব্ল্যাক পেন্থার’ ও ‘রোমা’কে পেছনে ফেলে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় ‘গ্রিন বুক’। বিশ শতকের আমেরিকায় বর্ণবাদের শিকার একজন আফ্রিকান আমেরিকান পিয়ানিস্টের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি। পিটার ফ্যারেলির এই সিনেমাটি আরও তিনটি বিভাগে পেয়েছে পুরস্কার। অস্কার মঞ্চে সিনেমাটির নাম ঘোষণা করেন জুলিয়া রবার্টস। গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘গ্রিন বুক’। সিনেমাটির পরিচালক পিটার ফ্যারেলি।
সেরা বিদেশি ভাষার সিনেমা হিসেরে পুরস্কার পায় অনলাইন স্ট্রিমিং সাইট ‘নেটফ্লিক্স’-এর সিনেমা ‘রোমা’। প্রথমবারের মতো অস্কারে যোগ দিয়েই ‘সেরা ছবি’র তালিকায় জায়গা করে নেয় ছবিটি। যদি সেই পুরস্কারটি হাত ছাড়া হয়ে যায়। তবে সেরা বিদেশি ছবির পুরস্কার পায় ‘রোমা’।
এবারের অস্কার জয়ী:
সেরা ছবি: গ্রিন বুক, সেরা অভিনেত্রী:অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট), সেরা অভিনেতা:রামি মালেক (বোহেমিয়ান রেপসোডি), সেরা সহঅভিনেত্রী: রেজিনা কিং (ইফ বিলে স্ট্রিট ক্লাউড টক), সেরা সহুঅভিনেতা:মাহেরশালা আলী (গ্রিন বুক), সেরা পরিচালক:আলফাঁসো কুয়েরাঁ (রোমা), সেরা চিত্রনাট্য:গ্রিন বুক (নিক ভ্যালিলোঙ্গা, ব্রায়ান কুরি, পিটার ফ্যারেলি), সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য:ব্ল্যাকক্ল্যান্সম্যান (চার্লি ওয়াকটেল, ডেভিড র্যাবিনোউইটজ, কেভিন উইলমট, স্পাইক লি), সেরা অ্যানিমেটেড ফিচার ছবি:স্পাইডারুম্যান: ইনটু দ্য স্পাইডারুভার্স, সেরা বিদেশি ভাষার ছবি: রোমামেক্সিকো, সেরা প্রামাণ্যচিত্র:ফ্রি সলো, সেরা গান
শ্যালো (এ স্টার ইজ বর্ন/লেডি গাগা, মার্ক রনসন, অ্যান্টনি রসোম্যান্ডো, অ্যান্ড্রু ওয়াট)
সেরা সংগীত:ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরেনসন), সেরা প্রোডাকশন ডিজাইন:ব্ল্যাক প্যান্থার (হ্যানা বিকলার, জ্যে হার্ট), সেরা পোশাক ডিজাইন
ব্ল্যাক প্যান্থার (রুথ ই কার্টার), সেরা চিত্রগ্রাহক : রোমা (আলফাঁসো কুয়েরাঁ), সেরা ভিজ্যুয়াল ইফেক্টস:ফার্স্ট ম্যান (পল ল্যাম্বার্ট, আয়ান হান্টার, ট্রিস্টান মাইলস, জেডি সোয়াম), সেরা রূপসজ্জা:ভাইস (গ্রেগ ক্যানম, কেট বিস্কো, প্যাট্রিসিয়া ডিহ্যানি), সেরা শব্দ সম্পাদনা: বোহেমিয়ান র্যাপসোডি (জন ওয়ারহার্স্ট, নিনা হার্টস্টোন), সেরা সাউন্ড মিক্সিং:বোহেমিয়ান র্যাপসোডি (পল ম্যাসি, টিম ক্যাভাজিন, জন কাসালি), সেরা চলচ্চিত্র সম্পাদনা:বোহেমিয়ান র্যাপসোডি (জন অটম্যান), সেরা অ্যানিমেটেড শর্ট:বাও, সেরা ডকুমেন্টারি শর্ট:পিরিয়ড, এন্ড অব সেনটেন্স; সেরা লাইভ অ্যাকশন শর্ট: স্কিন।
