মাদক বন্ধের অঙ্গিকার করলেন বদি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৯:৫৭
 
কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদি বলেছেন, মাদক বন্ধ করার জিহাদ ঘোষণা করলাম। আপনারাও ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হবেন।যুবসমাজ ও আগামী প্রজন্মকে বাঁচাতে এবং জাতির স্বার্থে সকল পরিবহন শ্রমিকদের ইয়াবা প্রতিরোধে শপথ নেয়ার আহবান জানান তিনি। জনসাধারণের সহযোগিতায় মাদক বন্ধ করার অঙ্গিকারও করেন বদি।
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের টেকনাফে ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে জনসভায় তিনি এসব কথা বলেন। এতে উপজেলা ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ সভাপতিত্ব করেন।