শোক সংবাদ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৮

আব্দুর রশিদ

দাউদকান্দির সংবাদ-পত্রের এজেন্ট আব্দুর রশিদ (৯৫) গতকাল সোমবার দাউদকান্দি পৌর এলাকার বারাগাঁও গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।  তিনি দুই পুত্র এবং ছয় কন্যা রেখে যান। পাকিস্তান আমল থেকে তিনি দাউদকান্দিতে সংবাদপত্র বিক্রি করে আসছিলেন। তিনি হকার রশিদ হিসেবে দাউদকান্দির মানুষের কাছে পরিচিত ছিলেন। তাঁর পুত্র মোহাম্মদ আলী বর্তমানে সংবাদপত্র এজেন্ট সমিতির নেতৃত্ব দিচ্ছেন।