মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৮

দেলোয়ারা বেগম

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স ও দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন খানের স্ত্রী মোসাম্মত্ দেলোয়ারা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা অংশগ্রহণ করেন।

মো. আলী আহসান বাচ্চু

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার বাসিন্দা প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক কর্মকর্তা মো. আলী আহসান বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। প্রয়াত আলী আহসান বাচ্চু যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ড. আলী রীয়াজের মেজ ভাই।