মুন্সীগঞ্জে সাধুসঙ্গের আসর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৪, ১৩:১১
 
 
 
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামের টেকেরহাটে পদ্মহেম ধামের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও লালন সাঁই বটতলা সাধুসঙ্গের আসর বসেছে। শুক্রবার রাতে প্রধান অতিথি হিসেবে এই আসরের উদ্বোধন করেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। পদ্মহেম ধাম লালনসাই বটতলার আয়োজিত আসরে উপদেষ্টা আব্দুল মান্নান কোম্পানীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পদ্মহেম ধামের  প্রতিষ্ঠাতা কবির হোসেন, সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ প্রমুখ।
ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা লালন শিল্পীরা এখানে গান পরিবেশন করে মুগ্ধ করে তোলে উপস্থিত সকলকে।
ফকির লালন সাঁইজীর জীবন কর্ম ও মানবপ্রেমের মর্মীয় বানীর পরিবেশন ছাড়াও বাংলার লালন ফোক সংস্কৃতিকে বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গত ১০ বছর ধরে এখানে সাধুসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে। শিল্পীরা লালন জীবনী, সাধনা বিষয়ক বয়ান ও লালনগীতি পরিবেশন করনে। তাই কুষ্টিয়া, মেহেরপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের লালন সাধক ও ভক্ত-অনুসারীরা বিকেল থেকেই জরো হতে থাকেন।