শেখ রেহানা পরিচয়ে ইন্স্যুরেন্স ম্যানাজার গ্রেফতার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৪, ১৭:০৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানা পরিচয় দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আত্মসাতকারী চক্রের প্রধান জান্নাত নুপুকে গ্রেফতার করেছে র‌্যাব। নুপু ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ম্যানাজার। 
শনিবার দুপুরে রামপুরা বনশ্রী এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, জান্নাত নুপু নিজেকে শেখ রেহানা পরিচয় দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের কাছে ফোন দেন। তিনি ব্যাংকের গভর্নরের কাছে একটি ঋণ পাসের জন্য সুপারিশ করেন। ওই ঋণ পাস হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় র‌্যাবের কাছে।
পরে র‌্যাব তদন্ত করে দেখতে পায় এটি একটি প্রতারক চক্র।  নুপুকে এই অভিযোগে গ্রেফতার করা হয়।