বিজেপিকর্মীর বুকে ছ্যাঁকা দিয়ে 'তৃণমূল' লেখার অভিযোগ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৪, ১৯:৪৮

 

বিজেপি কর্মীর বুকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে টিএমসি লিখে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ছ্যাঁকার শিকার বিজেপি কর্মী বিষ্ণু চৌধুরি গত ৩০ নভেম্বর বিজেপির সভায় যোগ দিয়েছিলেন।

প্রতিহিংসাবশত ৪ ডিসেম্বর বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় বিষ্ণু চৌধুরীকে। এরপর স্থানীয় তৃণমূল কার্যালয়ে নিয়ে গিয়ে তাকে পেটানো হয় বলে অভিযোগ উঠেছে। দল ছাড়তে বলায় রাজি না হওয়ায় তাঁর বুকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে টিএমসি লিখে দেওয়া হয় বলে জি নিউজের খবরে প্রকাশ কারা হয়েছে।