রোনালদোর রেকর্ড, অনন্য উচ্চতায় রিয়াল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১৫:০০
 
লা লিগায় হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো।  একই সাথে  অনন্য উচ্চতায় রিয়াল মাদ্রিদও। স্পেনের কোনো দলের টানা ১৮ জয়ের রেকর্ড ছুঁয়েছে কার্লো আনচেলত্তির দল। তারা সেল্তা ভিগোকে হারিয়ে এ রেকর্ড স্পর্শ করল।
আলফ্রেদো দি স্তেফানো ও তেলমো সাররার ২২ হ্যাটট্রিকের রেকর্ড ভেঙে স্পেনের শীর্ষ লিগে রোনালদোর ২৩তম এক  অসাধারণ হ্যাটট্রিকে সেল্তাকে ৩-০ গোলে  হরায় রিয়াল। আর সব প্রতিযোগিতা মিলে রিয়ালের এটা টানা ১৮তম জয়। ২০০৫-০৬ মৌসুমে বার্সেলোনা সমান সংখ্যক ম্যাচ জয়ের রেকর্ডটা গড়েছিল।
 
দারুণ এই জয়ে লিগে রিয়ালের শীর্ষস্থান আরো মজবুত হয়েছে; ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬।