লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১২:০২
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য শুনানির দিন আগামী ১৫ মার্চ ধার্য করা হয়েছে। রবিবার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই আদেশ দেন।
এর আগে আজ লতিফ সিদ্দিকীর জামিন আবেদন করেন তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে।