শপথ নিলেন আমজাদ হোসেন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ১৬:৩৬

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন আওয়ামী লীগের গাজী আমজাদ হোসেন মিলন। এ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন মিলন।
সোমবার দুপুরে সংসদ ভবনে নবনির্বাচিত মিলনেক শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
গত ৬ অক্টোবর ঈদুল আজহার দিন সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত রোগে মারা যান এ আসনের এমপি গাজী ইসহাক হোসেন। এরপর গত ১১ নভেম্বর আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।