পাওনা টাকা চাইতে গিয়ে শ্যালকের হাতে খুন হয়েছেন দুলাভাই রফিক মুন্সী (৪৫)। সোমবার সকাল নয়টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের উত্তর বাধাল-মালসা গ্রামে এই ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৃত সেকান্দার মুন্সীর ছেলে রফিক মুন্সীর কাছ থেকে ৪ বছর আগে ৭০ হাজার টাকা ধার নেন তার শ্যালক একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে জাকির হাওলাদার (৪০)। সকালে পাওনা টাকা চাইতে শ্যালকের বাড়িতে যান রফিক। টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে শ্যালক জাকির ধারালো ছুরি দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করলে তিনি মাটিতে পড়েন। পরে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনার হলে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
