প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৪, ১৭:৩২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ১৭:৩২
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আগামী জানুয়ারিতে হতে যাচ্ছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০১৪ এর খসড়া প্রস্তাবটি ফেরত দিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।