রাবির শিক্ষক হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ১৯:২৬
 
 
 
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর একেএম শফিউল ইসলাম লিলন (৫০) হত্যাকারীদের চিহ্নিত ও বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার বেলা সোয়া ১১টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোডের এই কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ নেয়। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার পাণ্ডে, শিক্ষক সমিতি সহ-সভাপতি মর্তুজা খালেদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রায় একমাস হতে চললেও অধ্যাপক শফিউলের প্রকৃত খুনিদের পুলিশ এখনও চিহ্নিত করতে পারেনি। হত্যাকা্ল নিয়ে আমাদের অন্ধকারে রাখা হয়েছে। আমরা প্রকৃত অপরাধীদের দেখতে চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের রক্তক্ষরণ বন্ধ হোক। রক্তক্ষরণ চলছে, যতক্ষণ না পর্যন্ত শফিউলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তা বন্ধ হবে না।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজের ভাড়া বাসার কাছে প্রফেসর শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।