রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ককটেলসহ চার ‘ছিনতাইকারী’কে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়। তারা গোড়ানে দোকান কর্মচারীকে গুলি করে বিশ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন- হযরত আলী, জামাল হোসেন, হৃদয় ও মো. রিয়াদ।
খিলগাঁও থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গোড়ানের একটি পরিত্যাক্ত ভবনে বোমা তৈরির সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরেকজনকে পাশের একটি ভবন থেকে একটি মোটর সাইকেলসহ আরো একজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামসহ ককটেল উদ্ধার করা হয়।
