পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির জন্য আরেকটি সুযোগ চেয়েছেন। তিনি বলেছেন, তথ্য-প্রমাণ পেলে জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবেন। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে ইমরানের আহবান- শান্তির জন্য একটা সুযোগ দিন। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পুলিশের গুলিতে দুই পাকিস্তানি ও এক স্থানীয় নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত তিনজনই জঙ্গি গোষ্ঠী জয়শ-ই-মোহাম্মদের সদস্য। তারা বেশ কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলো। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। ঘটনাস্থল থেকে রাইফেলসহ গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। - হিন্দুস্তান টাইমস
