তুহিন মালিককে আদালতে তলব

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১৫:২৫
 
মানহানির মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিককে তলব করেছে আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক এই আদেশ দেন।
আগামী ১৩ জানুয়ারির মধ্যে তুহিন মালিককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক গোলাম রব্বানী মঙ্গলবার ‘সংবিধান নিয়ে কটূক্তি’, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ ও ‘মানহানির’ এই অভিযোগে তুহিন মালিকের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। এর মধ্যে প্রথম দুইটি অভিযোগের শুনানি নিয়ে যথাযথ কর্তৃপরে অনুমোদন সাপেে সেগুলো এজাহার হিসেবে গণ্য করতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দেয় আদালত। আর মানহানির অভিযোগের বিষয়ে আদেশ আসে আজ।