শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, দেশের স্বাধীনতা বিরোধী শক্তি দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। যে চেতনাকে ধারণ করে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে এবং দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন সে চেতনা বাস্তবায়ন যখন বাস্তবায়নের পথে তখন তারা এ ষড়যন্ত্র শুরু করেছে। তাদের মোকাবেলা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন এম আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রতন চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার এবং সাংবাদিক ও কলামিস্ট মঞ্জুশ্রী প্রমুখ।
