নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করলেন কৈলাস ও মালালা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ২০:৫৯



নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন কৈলাস সত্যার্থী ও মালালা ইউসুফজাই। বুধবার নরওয়ের রাজধানী অসলোয় তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হয়।

মালালা এবং কৈলাস দুজনকেই যৌথভাবে এ বছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন তারা।